মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির আদর্শ কলেজপাড়া গ্রামে মাদক ব্যবসায়ী মোঃ অহেদুল ইসলাম গংদের হামলায় মারপিটের ঘটনায় মোঃ মেহেদী হাসান হিরার সংবাদ সম্মেলন। গতকাল সোমবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে মাদক ব্যবসায়ী অহেদুল ইসলাম গংদের হামলা ও মারপিটের ঘটনায় ভুক্তভোগী মেহেদী হাসান হিরা ও তার পরিবার ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলন করেন।

মোঃ মেহেদী হাসান হিরা সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে ধরে বলেন, শিবনগর ইউপির রাজারামপুর আদর্শ কলেজপাড়ায় গত ১০/০৯/২০২৬ ইং তারিখে একই গ্রামের মাদক ব্যবসায়ী বুদু মিয়ার পুত্র মোঃ অহেদুল ইসলাম, মোঃ আজিজুল ইসলামের পুত্র মোঃ লাবু ও মোঃ বুদু মিয়ার পুত্র মোঃ অবাইদুল ইসলাম গংরা গ্রামে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদক বেচা কেনা করে । তার মাদক বিক্রয়ের বিষয়ে বাঁধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে আমাকে ও আমার শ^াশুড়ি মোছাঃ নারগিছ বেগম এবং আমার সাথে থাকা মোছাঃ লাভলী বেগম ও নারগিছ বেগমের মেয়ে ভাবনা আক্তার কে উল্লেখ্য ব্যক্তিরা রড ও লাঠিসোটা নিয়ে এসে এলোপাতাড়ি মারপিট করে ও গুরুতরো জখম করে। একইভাবে মোছাঃ নারগিছ বেগমকেও মারপিট করে।

মাদক বিক্রেতা মোঃ অহেদুল ইসলাম ঐ এলাকায় ত্রাস সৃষ্টি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশাজাতীয় মাদক বিক্রি করে আসছে। স্থানীয় প্রশাসন এই ঘটনায় জানার পরও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি তাদের মারপিটে আহত অবস্থায় সুস্থ হয়ে সংবাদ সম্মেলন করছি। গ্রামটিতে মাদকের হাটবাজার বসিয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীরা তার খপ্পরে পরে ধ্বংস হয়ে যাচ্ছে। এই অবৈধ মাদক বিক্রেতার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে মোছাঃ নারগিছ আক্তার বলেন সংবাদ সম্মেলনে বলেন, আমার জামাই ও মেয়ে এবং আমার পরিবারকে মারপিট করে আহত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মাদক বিক্রি বন্ধ ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং প্রশাসনের কাছে ন্যায় বিচার পেতে সংবাদ সম্মেলন করছি আমরা।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit