বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

ক্যাপশন: দিনাজপুরের বোচাগঞ্জে ২২ সেপ্টেম্বর মঙ্গলবার ফিতা কেটে একতা ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসানসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি-প্রতিনিধি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার প্রান কেন্দ্র স্কুলরোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শতভাগ ডিজিটাল আধুনিক যন্ত্রপাতি নিয়ে শুভ উদ্বোধন করা হয়েছে একতা ডায়াগনষ্টিক সেন্টার। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ফিতা কেটে একতা ডায়াগনষ্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। ডায়াগনষ্টিক সেন্টার উদ্বোধনের পর দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে একতা ডায়াগনষ্টিক সেন্টারের স্বত্তাধীকারী ধনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো.নুরুল আমিন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিজয় কুমার রায়, বোচাগঞ্জ থানার (ওসি) মোঃ মিজানুর রহমান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, আমি যখন এখানে যোগদান করি তখন এখানকার বেশ কয়েকটি স্ট্রাকচারের প্রতি আমার নজর আসে।

তার মধ্যে অডিটোরিয়াম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও ডাক বাংলা। ৫ই আগস্টে এই মুক্তি যোদ্ধা কমপ্লেক্সটি ভাংচুরের পর এটি মাদক সেবীদের আস্তানায় পরিণত হয়েছিল। ইউএনও বলেন, এধরনের প্রতিষ্ঠান গুলো হচ্ছে সরকারী প্রতিষ্ঠান। আপনার আমার টেক্সের টাকায় কিন্তু এধরনের প্রতিষ্ঠান গড়ে উঠে। এই প্রতিষ্ঠান গুলো কোন দলের বা নিদিৃষ্ট কোন দলের ব্যাক্তির না। সুতরাং এধরনের প্রতিষ্ঠানের ক্ষতি করা উচিত নয়। এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ক্ষতিগ্রস্থ হওয়ার পর সরকার কিন্তু এই কমপ্লেক্স মেরামতের জন্য নতুন করে অর্থ বরাদ্দ দিচ্ছে না। কবে অর্থ বরাদ্দ দিবে সেটাও বলা যাচ্ছে না।

কারণ প্রত্যেকটা সরকারের একটা নিদৃষ্ট সক্ষমতা থাকে সেই সক্ষমতা অনুযায়ী তাকে কাজ করতে হয়। এছাড়াও সভায় অন্যান্য বক্তারা বলেন, মানুষের ৫টি মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্যসেবা হচ্ছে একটি অন্যতম মৌলিক অধিকার। আমরা প্রত্যাশা করছি এই একতা ডায়াগনষ্টিক সেন্টার মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে তাদের সুনাম অক্ষুন্ন রাখবে। এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ছাড়াও সংবাদকর্মী, পল্লী চিকিৎস এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit