মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥ ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী কর্তৃক মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন গুতেরেসের বিদায়ী ভাষণে গাজা, এআই ও নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের তাগিদ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে যোগ দিলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। কর্মসূচির অংশ হিসেবে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন, রোগীদের খোঁজখবর নেওয়া এবং ডেঙ্গু ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দেন।

মঙ্গলবার (২২সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিনের সঙ্গে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।

পরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেনের উপস্থিতিতে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান’-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন ডা. মনোয়ারুল কাদির বিটু।

এসময় সোসাইটি অব মেডিসিন, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘CME on Dengue Management’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে বক্তব্য দেন তিনি। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসক, স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সেমিনারে ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু বলেন, “ডেঙ্গু আমাদের কাছে নতুন কোনো রোগ নয়। কিন্তু প্রতি বছর এর প্রকোপ আমাদের মনে করিয়ে দেয় যে, ডেঙ্গু শুধু একটি চিকিৎসাবিষয়ক সমস্যা নয়, এটি একটি জনস্বাস্থ্য ও সামাজিক সমস্যা।”

সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবদুস সাত্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিসিন বিভাগের আরপি ডা. এস এম রিয়াসাদ শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. মো. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন বাবুল, চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শেখ ফজলে রাব্বী, চট্টগ্রাম জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মো. বেলায়েত হোসেন ঢালী এবং চট্টগ্রাম রেড ক্রিসেন্টের ম্যানেজিং বোর্ডের সদস্য ডা. সারওয়ার আলম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. সাজেদুর রহমান, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. জহিরুল ইসলাম জহির, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসাসেবা জোরদার করার পাশাপাশি পরিচ্ছন্নতা, জনসচেতনতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের আহ্বানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শেষ হয়।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit