শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ: টাইগার কোচ জবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল॥ নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে নরসিংদীতে একজন আটক জেলা পর্যায়ের হাতের লেখা প্রতিযোগিতায় শিবরাম স্কুলের দুই শিক্ষার্থীর বাজিমাত চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত  নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭ রোহিত-কোহলির বিশ্ব রেকর্ড

মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে দোয়া ও মিলাদ মাহফিল॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকেল ৪ টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মধ্যপাড়া পাথর খনির পাথর উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জার্মাানীয়া- ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র উদ্যোগে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

মধ্যপাড়া পাথর খনির প্রধান গেটে অবস্থিত জিটিসি কর্তৃক নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে বাদ আসর জিটিসির নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে জিটিসি’র উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং খনি এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা ও বর্তমান প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা সহ দেশের শান্তি ও সম্বৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের পেশ ইমাম মুফতি মোঃ হুজাইফা আলমগীর। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন। আয়োজনে ছিলেন বেসরকারি সংস্থা জিটিসি।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit