শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম

রাহুলের ভোট বাঁচাও যাত্রাকে অনুপ্রবেশকারী বাঁচানোর আন্দোলন বললেন অমিত শাহ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভোট বাঁচাও’ আন্দোলনকে অনুপ্রবেশকারীদের আড়াল করার চেষ্টা হিসেবে আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার উত্তরাখণ্ডের দেরাদুনে এক জনসভায় তিনি স্পষ্ট বলেন, রাহুল গান্ধীর এই অভিযান বাস্তবে অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষা করারই একটি কৌশল। একই সঙ্গে উত্তরাখণ্ডসহ পুরো ভারত থেকে সব অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়ার পক্ষে জোরালো দাবি জানান তিনি।

কংগ্রেসের বিরুদ্ধে তোষণ রাজনীতির তোপ দেগে শাহ অভিযোগ করেন, কংগ্রেস শুক্রবারের নামাজের জন্য ছুটির প্রস্তাব দিয়েছিল এবং রামমন্দির নির্মাণের বিরোধিতা করেছিল। তিনি দাবি করেন, কংগ্রেস সরকারের আমলেই এমন নীতি নেওয়া হয়েছিল যা দেশে অবৈধ অনুপ্রবেশ ও জনবিন্যাস বদলে উৎসাহ জোগায়, তবে বিজেপি ক্ষমতায় আসার পরই এই ধারা বন্ধ করা সম্ভব হয়েছে।

উত্তরাখণ্ডের হরিদ্বার, দেরাদুন ও উধম সিং নগরে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি নিয়ে বেশ কিছু দিন ধরেই বিজেপি সরব রয়েছে। দলটির দাবি, অন্য রাজ্য ও প্রতিবেশী দেশ থেকে মানুষ আসার কারণে স্থানীয় জনবিন্যাস ও ব্যবসাবাণিজ্যে বিরূপ প্রভাব পড়ছে।

সামনেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার ঠিক আগেই উত্তরাখণ্ডের জনসভা থেকে অনুপ্রবেশ, ধর্মীয় মেরুকরণ ও তোষণনীতির ইস্যুগুলো সামনে এনে বিজেপি নিজেদের পুরনো রাজনৈতিক কৌশলকেই আরও ধারালো করল। উন্নয়নমূলক প্রচারের পাশাপাশি ধর্মীয় ও জাতীয়তাবাদী হাওয়া তুলে হিন্দু ভোটারদের এক ছাতার নিচে আনাই এই মুহূর্তে বিজেপি নেতৃত্বের প্রধান লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

 

 

কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit