স্পোর্টম ডেস্ক : সতীর্থরা যখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সমস্ত পরিকল্পনা একের পর এক ভেস্তে দিচ্ছিলেন তাওহীদ হৃদয়। তার ব্যাটে রচিত হলো এমন এক ইনিংস, যা বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শুধু নতুন অধ্যায়ই যোগ করেনি, পাল্টে দিয়েছে রেকর্ড বইয়ের অনেক হিসাবও। প্রথম টেস্টের হতাশা ও সমালোচনার জবাব দিলেন ২৪২ রানের অপরাজিত মহাকাব্যে!
তবে হৃদয়ের কীর্তি কেবল সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার মধ্যেই সীমাবদ্ধ নয়। টেস্টে বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার তিনি। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুশফিকের রয়েছে তিনটি ডাবল সেঞ্চুরি, বাকি দুজনের একটি করে। এবার সেই অভিজাত তালিকায় জায়গা করে নিলেন হৃদয়।
কিউএনবি/আয়শা/০৭ নভেম্বর ২০২৬,/রাত ৮:৪২