মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে টানা দ্বিতীয় সোনা ভারতের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমসের নারী ক্রিকেটে আবারও সোনার পদক জিতেছে ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমসের স্বর্ণপদক নিজেদের করে নিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল।

ভারতের এই বড় জয়ের পেছনে ব্যাটারদের অবদান ছিল সবচেয়ে বেশি। ২০ ওভারে ২১৬ রান তুলতে ভারতীয় ব্যাটাররা হাঁকিয়েছেন ১৩টি ছক্কা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে এটিই ভারতের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। দলীয় ২১৬ রানও এই সংস্করণে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। গত ডিসেম্বরে তিরুবনন্তপুরমে শ্রীলঙ্কার বিপক্ষেই করা ২২১ রান ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

ভারতের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্মৃতি মান্ধানা। ৪৫ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করে মাত্র ৩০ বলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের ৩৭তম ফিফটি তুলে নেন তিনি।

মান্ধানাকে দারুণ সঙ্গ দেন শেফালি ভার্মা। ২৯ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তিনটি চার ও তিনটি ছক্কায় সাজানো শেফালির ইনিংসে দ্রুত বাড়তে থাকে ভারতের রান। প্রথম ১০ ওভারেই উদ্বোধনী জুটিতে ৯৯ রান যোগ করেন দুজন। শেষ পর্যন্ত চামুদি প্রাবোদার বলে রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন শেফালি।

তিন নম্বরে নেমে অধিনায়ক হারমানপ্রীত কৌর শুরুতে কিছুটা ধীরগতিতে খেলেন। প্রথম ১৩ বলে তার সংগ্রহ ছিল মাত্র ১০ রান। পরে দুটি বাউন্ডারিতে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করলেও ১৯ রানেই থামতে হয় তাকে। হারমানপ্রীত আউট হওয়ার পরও ভারতের ব্যাটিংয়ের গতি কমেনি। অন্য প্রান্তে থাকা মান্ধানা তখন এগোচ্ছিলেন সেঞ্চুরির দিকে। তবে বড় শট খেলতে গিয়ে ডিপে ক্যাচ দিয়ে ৭৯ রানেই থেমে যায় তার দুর্দান্ত ইনিংস।

 

 

কিউএনবি/আয়শা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit