বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক গড়ে তুলতে ভারত আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান দ্বিপক্ষীয় কাঠামো ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলোকে কাজে লাগাতে চায় ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারত ‘ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী’ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক ও অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে নিয়মিত যোগাযোগ ও আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit