বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন।

দক্ষিণ আফ্রিকায় আবাসিক ভবনে গুলিবর্ষণে, নিহত ১১ জন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের কাছে একটি আবাসিক ভবনে বন্দুকধারীদের গুলিবর্ষণে এক গর্ভবতী নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে কোয়ামাখুথা টাউনশিপের একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই বাড়িতে একটি ঘরোয়া পার্টিতে অংশ নেওয়ার জন্য ১৪ জন জড়ো হয়েছিলেন। ওই সময় বন্দুকধারীদের গুলিতে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরদারি চালানো হচ্ছিল। তবে তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সম্প্রচারমাধ্যম ইএনসিএ-এর প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা সবাইকে একটি কক্ষে জড়ো করে গুলি চালায়। এছাড়া তারা ভুক্তভোগীদের একজনের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ওই এলাকার এক বাসিন্দা সম্প্রচারমাধ্যমটিকে বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। এরা আমার ছোটবেলার পরিচিত মানুষ। আমি বিশ্বাসই করতে পারছি না। মনে হচ্ছে যেন কোনো সিনেমার দৃশ্য। বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডের হারগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকার অবস্থান অন্যতম। সেখানে প্রায় ৬ কোটি ২০ লাখ জনসংখ্যার মধ্যে গড়ে প্রতিদিন প্রায় ৬০ জন মানুষ খুন হন।

মার্চ মাসে ব্যাপক অপরাধ দমনে দেশের সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে জাতীয় পুলিশের পাশাপাশি সেনা মোতায়েন করা হয়েছিল। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এই অপরাধের সমস্যাকে দেশের অন্যতম বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।

সূত্র: বিবিসি, আলজাজিরা।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit