বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান 

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View
Oplus_16908288
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতা বাড়াতে ৮০ জন উপকারভোগীর মাঝে মোট ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল।

Oplus_16908288

মঙ্গলবার  উপজেলার মধইল বাজারে অবস্থিত সিএমএলআরপি-২ প্রকল্প কার্যালয়ে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। সমাজ পরিচালিত স্থায়িত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচির আওতায় আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য উপকারভোগীদের এ সহায়তা দেওয়া হয়।

কারিতাস সূত্রে জানা যায়, আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের মোট ৮০ জন উপকারভোগীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে সর্বমোট ৪ লাখ টাকা দেওয়া হয়েছে। এ অর্থ দিয়ে তারা বিভিন্ন ধরনের আয়মূলক কার্যক্রম পরিচালনা ও প্রদর্শনী প্লট স্থাপন করবেন।
এর মধ্যে ৩৯ জনকে মাচায় ছাগল ও ভেড়া পালন, ১৩ জনকে হাঁস-মুরগি পালন, ২ জনকে মাছ চাষ, ১৮ জনকে সমন্বিত সবজি চাষ, ৫ জনকে মিশ্র ফলের বাগান এবং ৩ জনকে ট্রাইকো-কম্পোস্ট সার উৎপাদনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন।
অনুষ্ঠানে অনানের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা মু. একরামুল হক সহ কমিউনিটির সদস্য, গ্রাম্য নেতৃবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি, যুবক-যুবতী, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়মূলক এসব কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা নিজেদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা উন্নয়নের পাশাপাশি ভবিষ্যতে টেকসই জীবিকা গড়ে তুলতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।‎

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২০২৬ সালের স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন আনা হয়েছে। আগে এ উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও তা একদিন এগিয়ে ২৩ সেপ্টেম্বর করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২০ মে জারি করা প্রজ্ঞাপন আংশিক সংশোধন করা হয়েছে। সংশোধিত ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহমের তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর ছুটি উল্লে­খ করা হয়েছিল। তবে ধর্মীয় এ দিবসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায় পরবর্তী সময়ে তা সংশোধন করা হয়। আরও দেখুন চ্যানেল প্যাক সাবস্ক্রাইব লাইভ টিভি স্ট্রিমিং ডিজিটাল ম্যাপ দেখুন এদিকে ছুটির কারণে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখও একদিন পিছিয়েছে। আগে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাশ শুরুর কথা থাকলেও এখন তা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাশ শুরুর তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। কিন্তু পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় ক্লাশ শুরুর তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের নতুন তারিখ অনুযায়ী ক্লাশে অংশ নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit