শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৯ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রতিবন্ধী ও অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় সহযোগিতা করতে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিশেষ শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু  সদর উপজেলার মোট ৫৬ জন শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে সর্বমোট ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করেন। এসময় তিনি বলেন, “অসচ্ছলতা কিংবা শারীরিক প্রতিবন্ধকতা যেন কোনো শিক্ষার্থীর শিক্ষার আলো থেকে বঞ্চিত হওয়ার কারণ না হয়, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। এই আর্থিক সহায়তা শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে উৎসাহ জোগাবে।”

অনুদানের চেক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে সুবিধাভোগী শিক্ষার্থীরা। নওগাঁর মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তী রানী জানায়, সামনেই তার এসএসসি পরীক্ষা। অনুদানের এই ১০ হাজার টাকা সে সম্পূর্ণভাবে তার পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনার কাজে ব্যবহার করবে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রিক সরঞ্জাম কিনতে তার এই আর্থিক সহায়তা গুরত্ব বহন করবে বলে তিনি জানান। 

উপজেলার বরুনকান্দি এলাকার নওগাঁ সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, শিক্ষা জীবনে এই অর্থ তার ভীষণ উপকারে আসবে এবং পড়াশোনা চালিয়ে যেতে বড় ধরনের আর্থিক সহায়তা জোগাবে। অন্যদিকে, নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তামজিদ হাসান (রোল-১১)-এর পরিবারেও এই অনুদান এনে দিয়েছে আনন্দ। তামজিদের বাবা বর্তমানে বেকার থাকায় তার লেখাপড়ার খরচ চালানো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। তামজিদের পরিবার জানিয়েছে, এই অর্থ সরাসরি তামজিদের লেখাপড়ার কাজেই ব্যয় করা হবে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ও উপকারভুগীরা উপস্থিত ছিলেন ।

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit