শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিস্থিতি স্বাভাবিক হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতে পারে বলে আশা করছে সরকার। বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেলের চাহিদা পূরণে মূলত আমদানির ওপর নির্ভরশীল। দেশের নিজস্ব উৎপাদন না থাকায় বিদেশ থেকে তেল আমদানি করতে হয়। বর্তমানে বাংলাদেশ যে অঞ্চল থেকে জ্বালানি তেল সংগ্রহ করে, সেখানে যুদ্ধাবস্থা তৈরি হওয়ায় এর প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। এতে বিভিন্ন দেশে তেলের দাম বেড়েছে।

তিনি আরও বলেন, বিদেশ থেকে জ্বালানি তেল কিনতে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি বীমা ও অন্যান্য আমদানি-সংক্রান্ত ব্যয়ও বেড়েছে। এ অবস্থায় দীর্ঘ সময় দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা সরকারের জন্য কঠিন হয়ে পড়ে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, পরিস্থিতি সামাল দিতে সরকার প্রায় ছয় মাস চেষ্টা চালিয়েছে। তবে বিকল্প ব্যবস্থা না থাকায় শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম সমন্বয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে সরকার আশা করছে।

তিনি বলেন, সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে এলে দেশের বাজারেও দ্রুত দাম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে।

এর আগে সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন এবং পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, উন্নয়নের সম্ভাবনা এবং বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit