বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের জিপে আগুন ‘আকভান’র আরও শক্তি বৃদ্ধি, ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন রাজধানীতে দুই বাসে আগুন দিল নিষিদ্ধ আ. লীগ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রাকিবুল গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাষ্ট্রদ্রোহ মামলায় রাজারবাগ পুলিশ লাইন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে নেয়া হবে বলে জানা গেছে। 

এর আগে অডিও ভাইরালের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে প্রত্যাহার করে সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের একটি অডিও ভাইরাল হয়। ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়। 

যদিও ওই অডিওটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে সাবেক এই ওসি দাবি করেছিলেন, ভাইরাল হওয়া অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit