ডেস্ক নিউজ : দেশে নতুন করে পাঁচটি ডিজিটাল ব্যাংক চালুর উদ্যোগ অনুমোদন করেছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য প্রাথমিক অনুমোদন হিসেবে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় ডিজিটাল ব্যাংকগুলোর এলওআই অনুমোদনের সিদ্ধান্ত হয়।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান (ডিকে), কড়ি এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। আবেদন করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট-রবি, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক।
এই ১২টি আবেদনের মধ্য থেকে প্রাথমিক পর্যায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ।
কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:০৬