শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রকে শর্ত মেনে নিতে আলটিমেটাম দিলো ইরান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ইরানের শর্ত মেনে নিতে পাঁচ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে তেহরান।  এ তথ্য জানিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই। খবর সামা টিভির।

তিনি বলেন, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো পৌঁছে দেয়া হয়েছে। ওয়াশিংটন যদি তেহরানের শর্ত গ্রহণ না করে, তবে হরমুজ প্রণালি বন্ধই থাকবে। শর্ত মেনে না নেয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় পরিসরে কোনও আলোচনাও অনুষ্ঠিত হবে না বলে উল্লেখ করেছেন তিনি।

রেজাই স্পষ্ট করে বলেন, ইরান তার পূর্ববর্তী কূটনৈতিক পন্থা কিংবা ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে থাকা শর্তাবলীতে আর ফিরে যাবে না। তার ভাষায়, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যে নতুন কূটনৈতিক পথ গ্রহণ করেছি, তা পূর্ণ শক্তিতে সামনে এগিয়ে যাবে।’ তিনি বলেন, ওয়াশিংটনকে এখন ইরানি জনগণের আস্থা অর্জন করতে হবে।

একই সঙ্গে ইরানের ফ্লাইট চলাচলে বাধা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে সহযোগিতা না করার জন্য প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছেন রেজাই। তিনি হুমকির স্বরে বলেন, প্রতিবেশী দেশগুলো যদি ইরানি বিমান চলাচলে বাধা দেয়, তবে ইরানও নিশ্চিত করবে যেন ওই দেশগুলোর বিমানবন্দরগুলো অচল হয়ে যায়।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit