বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বসংস্থাটিকে কড়া ভাষায় আক্রমণ করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়েল মিলেই। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি জাতিসংঘকে একটি অকার্যকর ও ব্যর্থ সংস্থা হিসেবে আখ্যা দেন। মিলেই স্পষ্ট ভাষায় বলেন, বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা রক্ষা এবং মানবাধিকার নিশ্চিত করতে জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। উল্টো এটি এমন একটি সংস্থায় পরিণত হয়েছে যা কেবল কিছু আমলা আর সুবিধাভোগী গোষ্ঠীর স্বার্থ রক্ষা করে চলেছে।

নিজের ক্ষোভ উগরে দিয়ে আর্জেন্টিনার এই ডানপন্থী নেতা বলেন, যে উদ্দেশ্যে জাতিসংঘ গড়ে উঠেছিল, সংস্থাটি সেই মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরে গেছে। বিশ্বজুড়ে যখন সন্ত্রাসবাদ, সহিংসতা ও অরাজকতা বৃদ্ধি পাচ্ছে, তখন জাতিসংঘ কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মানবাধিকার রক্ষার নামে বিশ্বসংস্থাটি প্রকৃত সত্যকে এড়িয়ে চলছে এবং পক্ষপাতমূলক আচরণ করছে বলেও তিনি দাবি করেন।

ভাষণে যুক্তরাজ্য নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যা আর্জেন্টিনায় মালভিনাস নামে পরিচিত, সেই ভূখণ্ডের সার্বভৌমত্ব প্রসঙ্গ তুলে ধরেন মিলেই। তিনি অভিযোগ করেন, এত বড় একটি আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে জাতিসংঘ চোখ বন্ধ করে রেখেছে এবং নিজের নিরপেক্ষতা হারিয়েছে। এ বিষয়ে দ্রুত আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানান তিনি।

সূত্র: এএনআই

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit