বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : শি জিনপিং অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট হ্যাক করেছে ওপেনএআই জাতিসংঘ অকার্যকর সংস্থা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সাফের আগে ইন্দোনেশিয়া সফরে জয়ের প্রত্যাশা জামালের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা এশিয়ান কাপের ম্যাচ খেলতে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতায় নির্ধারিত সময়ের আগে দেশটিতে যেতে না পারলেও শেষ পর্যন্ত দলের সেখানে পৌঁছানোয় স্বস্তি প্রকাশ করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। একই সঙ্গে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে তিনটি ম্যাচকে কঠিন পরীক্ষা হিসেবে দেখছেন তিনি।

ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর জামাল বলেন, শেষ পর্যন্ত সেখানে যেতে পেরে ভালো লাগছে। আরও আগে যাওয়ার পরিকল্পনা থাকলেও ভিসা সংক্রান্ত সমস্যার কারণে তা সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত দল সেখানে পৌঁছেছে।

আগামী ম্যাচগুলো নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে তিনটি ম্যাচের জন্য তারা প্রস্তুত। প্রতিটি ম্যাচই কঠিন হবে বলে জানেন তারা। তবে নিজেদের সামর্থ্যের ওপর বিশ্বাস রয়েছে এবং ভালো আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চান।

ইন্দোনেশিয়া সফরকে শুধু ফলাফলের লড়াই হিসেবে দেখছেন না জামাল। এক মাস পর অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এই সফরকে প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখছে বাংলাদেশ। দলের মূল লক্ষ্য এখন সাফ চ্যাম্পিয়নশিপ বলে জানান তিনি।

তবে প্রস্তুতি ম্যাচ হলেও মাঠে প্রতিদ্বন্দ্বিতার ঘাটতি রাখতে চান না জামাল। তার মতে, এই সফর থেকে কয়েকটি পয়েন্ট কিংবা এক-দুটি ম্যাচে জয় নিয়ে ফিরতে পারলে সেটিই হবে দলের জন্য সফল সফর।

বাংলাদেশ অধিনায়ক বলেন, দল হিসেবে তারা প্রতিযোগিতামূলক ফুটবল খেলতে চান। কয়েকটি পয়েন্ট অর্জন অথবা এক-দুটি ম্যাচে জয় পাওয়া গেলে সেটিকে তারা খুবই সফল সফর হিসেবে বিবেচনা করবেন।

কিউএনবি/অনিমা/২৪ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit