বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী নওগাঁয়  প্রতিবন্ধী ও দরিদ্র ৫৬ শিক্ষার্থীকে ৫ লাখ ৬০ হাজার টাকার অনুদান হস্তান্তর নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন। সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

কেন জাতিসংঘে ভাষণের মাঝে মেলানিয়াকে খুঁজলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের আনুষ্ঠানিক ভাষণের মাঝেই হঠাৎ স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে খুঁজতে শুরু করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঞ্চ থেকে তিনি প্রশ্ন করলেন, ‘আমাদের ফার্স্ট লেডি কোথায়?’ এরপরই দর্শকসারিতে থাকা মেলানিয়ার দিকে ক্যামেরা ঘুরলে হাসিমুখে হাত নাড়েন তিনি।

ট্রাম্প বলেন,‘আমাদের ফার্স্ট লেডি কোথায়? তিনি নিশ্চয়ই আশপাশেই কোথাও আছেন।’ এরপর মেলানিয়াকে উদ্দেশ্য করে ধন্যবাদ জানান তিনি। ক্যামেরায় মেলানিয়াকে দেখা গেলে তিনি হাসিমুখে হাত নাড়েন। ভাষণে ট্রাম্প বলেন, মেলানিয়া রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের কারণে বাস্তুচ্যুত শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে কাজ করছেন।

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, আগস্ট পর্যন্ত মেলানিয়ার উদ্যোগে ৩৪টি শিশু পরিবারের সঙ্গে পুনর্মিলিত হয়েছে। এ সময়ে ট্রাম্প আরও বলেন, চলতি বছর মেলানিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন।

মেলানিয়ার আরেকটি উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার ট্রগেদার’-এর কথাও উল্লেখ করেন ট্রাম্প। শিশুদের শিক্ষা, প্রযুক্তির সুযোগ এবং অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা এই বৈশ্বিক জোটটি ২০২৫ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চালু করা হয়েছিল।

২২ সেপ্টেম্বর হোয়াইট হাউস জানায়, এবারের জাতিসংঘ অধিবেশনের সময় মেলানিয়া এই জোটের সদস্যদের নিয়ে আবারও বৈঠক করেছেন। হোয়াইট হাউসের হিসেবে, বর্তমানে এতে ৫৭টি দেশ অংশ নিচ্ছে। পাশাপাশি অ্রাডোবি, অ্যামাজন, ইন্টেল, স্টারলিংক, গুগল ও জুমের সঙ্গে নতুন প্রযুক্তি অংশীদারিত্বের কথাও জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit