রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জসহ ৭ জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন শত্রুর জন্য নতুন চমক অপেক্ষা করছে: ইরান ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক কারো সাথে বিচ্ছিন্ন হওয়ার প্রশ্নই উঠেনা: মজুরি বোর্ড চেয়ারম্যান কক্সবাজার লাবণী সৈকত থেকে মালয়েশিয়াগামী ২৮ নারী-পুরুষ উদ্ধার শ্রমিক দলের নতুন কমিটি, আহ্বায়ক আমান ও সদস্যসচিব শিমুল কীর্তনের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধ, ধামরাইয়ে যুবককে গুলি পুলিশে নতুন ১৪ হাজার পদ অনুমোদন দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৪৭ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : আমবাড়ীর মোস্তফাপুর ইউনিয়নে জমিতে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করে প্রতিপক্ষরা জমি দখল করে। পার্বতীপুর উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নে অসুর কোর্ট শালাইপুর গ্রামের মোঃ গোলাম রব্বানীর পুত্র মোঃ আব্দুল লতিফ এর আমবাড়ী পুলিশ ফাঁড়িতে গত ২৩-০৭-২০২৬ ইং তারিখে দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায়। পার্বতীপুর উপজেলার হাবিবপুর মৌজার ২.৫২ শতক জমি মৃতঃ আব্দুল সামাদ মন্ডলের ওয়ারিশ মোঃ আশরাফ আলী (৫০) এর নিকট হতে গত ১৮-০৮-২০২১ ইং তারিখে ৫০৫৪ নং রেজিস্ট্রি দলিল মূলে মালিকানা লাভ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিল।

কিন্তু দলিল দাতা মোঃ আশরাফ আলী তার পিতার ওয়ারিশগণ মোঃ আকবর হোসেন (৬০), মোঃ আনারুল (৫৫), মোছাঃ রানু (৫২), মোছাঃ ছায়মা খাতুন (৪৭), মোঃ আব্দুল কাহার (৩৫), মোঃ কাজল (৩২), মোঃ রিয়াজ (২৫), মোঃ ওয়াজেদ আলী (৬২), মোঃ আকিবুর (৫৮) পিতা ওয়াহেদ মন্ডল, মোঃ আশরাফুল বাবু (৪০), মোঃ আকরাম (৫৫) উভয়ের পিতা আব্দুল সামাদ গ্রাম: অসুর কোর্ট, গংরা দীর্ঘদিন ধরে ঐ জমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা করে আসছে। জমিজমা সংক্রান্ত বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষরা তা মানতে নারাজ।

গত ২৯-০৭-২০২৬ ইং তারিখে দুপুর ২টার সময় মোস্তফাপুর ইউনিয়নে কাশিপুর গ্রামের অমর আলীর পুত্র মোঃ রাসেল (৩২) গংদেরকে উল্লেখ্য ব্যক্তিরা ভাড়া করে আনে । ঐ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশিও অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জমিতে গিয়ে জমিতে লাগানো আমন ধানের চারা নষ্ট করে ফেলে দখল করে নেয়।

জমির মালিক মোঃ আব্দুল লতিফ ও তার ভাই মোঃ আল ইমরান লিটন বাঁধা দিতে গেলে তাদেরকে সন্ত্রাসী বাহিনীরা তাড়িয়ে দেয় এবং হত্যার হুমকি দেয়। এই ঘটনায় মোঃ আব্দুল লতিফ ন্যায় বিচারের আশায় গত ২৩-০৭-২০২৬ ইং তারিখে আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit