রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, ৪ জনকে আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ২৪ Time View

ডেস্ক নিউজ : মধ্য রাতে ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৪ জন ছাত্রলীগকে আটক করা হয়েছে। 

শুক্রবার (২১ নভেম্বর) রাত ১২টায় উত্তর ছাত্রাবাস ও বিজয়-২৪ হলের মধ্যবর্তী স্থানে ককটেল বিস্ফোরণের এ ঘটনায় তাদের আটক করা হয়।  

ককটেল বিস্ফোরণের পর বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিজয়-২৪ ছাত্রাবাসের সামনে জড়ো হয় ও বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এর পর শিক্ষার্থী ও শিক্ষক তদন্তে  ৪ জনকে আটক করা হয়। 

উল্লেখ্য, কলেজে ১৮৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

জাতীয় ছত্রশক্তির ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজীব বলেন, মূলত রাষ্ট্রপতির অনুষ্ঠানে ককটেল নিক্ষেপের জন্যই তারা এসব করেছে। তারা দুই দিন আগে ককটেল নিয়ে আসে। ককটেলগুলো পাঠিয়েছে ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব। আর বাকিরা সবাই ইন্টারমেডিয়েট ২৬ ব্যাচের শিক্ষার্থী। তাদের মধ্যে আফেল ও মিনার মূলত ককটেল নিক্ষেপের ঘটনায় সরাসরি জড়িত ছিল। দ্বিতীয় বর্ষের আরও দুই শিক্ষার্থী ককটেলগুলো নিয়ে আসে। তাদের কাজ ছিল ককটেল নিক্ষেপ করা এবং তারা ককটেল নিক্ষেপও করেছে।

এ ঘটনায় চারজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের মধ্যে আফেল ও মিনারও রয়েছে।

ঢাকা কলেজে উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার মূল রহস্য ও জড়িতদের পরিচয় উদ্ঘাটন করবে। তবে আটক শিক্ষার্থীদের কাছ থেকে আর কোনো কিছু উদ্ধার করা যায়নি।

তিনি আরো বলেন, আটক শিক্ষার্থীদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে ইন্টারমিডিয়েট পাস করা কয়েকজন রয়েছে। তাদের মধ্যে শিখন নামে এক শিক্ষার্থী রয়েছে, যাকে আগে বিজয় ২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে আগের একটি ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে জানান তিনি। 

 

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৬,/রাত ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit