লাইফ স্টাইল ডেস্ক : নেপালের ছয় হাজার মিটার উচ্চতার মেরা (সেন্ট্রাল) পর্বত শিখরে সফল বাংলাদেশি পর্বতারোহী হিসেবে যুক্ত হলেন রাজীব পাল।
শনিবার (২১ নভেম্বর) নেপালের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে রাজীব স্পর্শ করেছেন ২১,১৯৮ ফুট, তথা ৬৪৬১ মিটার উচ্চতার মেরা (সেন্ট্রাল) পর্বত শিখর। এই যাত্রায় দেশ থেকে একাকী গেলেও শিখরযাত্রায় তার সঙ্গে ছিলেন সাঙ্গে শেরপা।
রাজীব সুস্থভাবে নিরাপদে পর্বতের নিকটস্থ গ্রাম খারেতে নেমে এসেছেন। উল্লেখ্য, এর আগেও রাজীব হিমালয়ে একাধিক ট্রেক করলেও এটিই তার প্রথম ছয়হাজারি পর্বত সামিট।
কিউএনবি/আয়শা/২১ নভেম্বর ২০২৬,/রাত ১১:০০