শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

ডেস্ক নিউজ : ফেসবুক ও টিকটক ব্যবহার না করার শর্তে রাজধানীর হাজারীবাগের ১৩ বছর বয়সী এক কিশোরী মায়ের কাছে তার ৭ মাস বয়সী শিশুকে আপাতত বুঝিয়ে দিয়েছে ঢাকা জেলা লিগ্যাল এইড। একই সঙ্গে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নির্ধারণে বাবার করা আবেদন যথাযথ পারিবারিক আদালতেই নিষ্পত্তি হবে বলে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ১৩ বছর বয়সী এক কিশোরী মা। টিকটকের মাধ্যমে পরিচয়, নোটারির মাধ্যমে বিয়ে, শারীরিক নির্যাতন এবং সন্তানকে মায়ের কাছ থেকে আলাদা করে রাখার অভিযোগ, এসব ঘটনাকে ঘিরে গত কয়েক দিন ধরে ব্যাপক আলোচনা তৈরি হয়। 

এবার ঢাকা জেলা লিগ্যাল এইডের সিদ্ধান্তে আপাতত ৭ মাস বয়সী শিশুটি থাকছে তার মায়ের কাছেই।

লিগ্যাল এইড কার্যালয়ে শিশুটির অভিভাবকত্ব নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. সায়েম খান জানান, বিদ্যমান আইন অনুযায়ী শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় আপাতত শিশুটিকে মায়ের জিম্মায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুনানিতে কিশোরী মাকে ফেসবুক ও টিকটক ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শিশুর স্থায়ী অভিভাবকত্ব নিয়ে বাবার করা আবেদন লিগ্যাল এইডে নয়, নিষ্পত্তি হবে সংশ্লিষ্ট পারিবারিক আদালতেই। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের ভিত্তিতেই নির্ধারণ হবে শিশুটির স্থায়ী অভিভাবকত্ব।

১৩ বছর বয়সী এই কিশোরী মা ও তার শিশুকে ঘিরে আলোচিত ঘটনায় আপাতত শিশুটি ফিরে পেয়েছে মায়ের সান্নিধ্য। তবে আইনি লড়াই এখনও শেষ হয়নি। শিশুর স্থায়ী অভিভাবকত্ব কার হাতে থাকবে, সেই সিদ্ধান্ত আসবে পারিবারিক আদালতের রায়ের মাধ্যমে।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit