মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। কেন্দ্রীয়ভাবে এই দিনটি গুরুত্বের সঙ্গে পালনের নির্দেশনা রয়েছে।’

দেশব্যাপী জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, ‘এখনো অনেক আহত মানুষ আছেন, যারা পঙ্গুত্ববরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাদের পরিবারের পাশে আমরা আছি।’

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি এমন একটি সরকার, যাদের দায়িত্ব নিতে হয় এবং দায়িত্ব নিয়ে কথা বলতে হয়, কাজ করতে হয়। এটি এখন থেকে নয়, ১৯৯১ সাল থেকে ক্ষমতায় থাকা অবস্থায় আমরা সেই দায়িত্ব পালন করে আসছি। আমরা খুব কাছ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি। তিনি বারবার লক্ষ্মীপুরে এসেছেন এবং লক্ষ্মীপুরবাসীর পাশে দাঁড়িয়েছেন। লক্ষ্মীপুরের উন্নয়নের অধিকাংশ তার হাত ধরেই হয়েছে। এখনো সেই ধারাবাহিকতা চলছে।’

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেজবা উল আলম ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন আবুল খায়ের ভূঁইয়া এমপি, শাহাদাত হোসেন সেলিম এমপি, পুলিশ সুপার আবু তারেক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ বাহারুল আলম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অনেকে।

এর আগে সভার শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৬,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit