বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব

প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরে প্রতারণা করে ধর্মান্তরিত করার পর আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন করছেন এক যুবতী। 

রোববার দুপুর থেকে ফরিদপুর শহরের রথখোলা এলাকার সুনিল রবি দাসের ছেলে বরুণ রবি দাসের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, মুসলিম পরিবারের ওই তরুণীকে (পূর্বনাম: সোহাগী আক্তার) মোবাইলের মাধ্যমে প্রেমের জালে ফেলেন বরুণ রবি দাস। পরবর্তীতে তাকে ধর্মান্তরিত করে ‘মৌ রবি দাস’ নাম দিয়ে ২০২৪ সালের ১০ জানুয়ারি নোটারী পাবলিক এফিডেভিট (রেজিঃ নং: ১৭) এবং মন্দিরিক রীতি অনুযায়ী বিয়ে করেন। 

অভিযোগ রয়েছে, বিয়ের পর টানা প্রায় এক বছর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করার পাশাপাশি যুবতীর কাছ থেকে আনুমানিক আট লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নেন অভিযুক্ত বরুণ।

বর্তমানে স্ত্রীর স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানানোয় ভুক্তভোগী মৌ রবি দাস ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতে বরুণ রবি দাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেছেন।

সরোজমিনে রোববার রথখোলা এলাকায় গিয়ে দেখা যায় বরুণের বাড়িতে অনশনরত মৌ রবি দাস। তিনি জানান, “আমাকে মিথ্যা আশ্বাস দিয়ে সংসার করেছে এবং আমার সবকিছু শেষ করেছে। বাড়িতে এসে স্ত্রীর দাবি জানানোয় বরুণের মা ও ভাই আমার ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে। কিন্তু ন্যায়বিচার ও অধিকার না পাওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না।”

ঘটনার বিষয়ে জানতে চাইলে বরুণের মা বলেন, “বরুণ তাকে নিয়ে সংসার করবে কি করবে না, তা সম্পূর্ণ তার নিজের বিষয়। এতে আমার কোনো মতামত নেই।”

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করে বরুণ রবি দাস বলেন, “আমি একটি এনজিওতে চাকরি করি। সোহাগী নামের মেয়েটি ভুয়া এফিডেভিট দেখিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং আমার কাছে আট লাখ টাকা দাবি করে ব্ল্যাকমেইল করছে।”

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit