বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্যের সুবিধা নিতে চায় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার সমালোচনা করে এ মন্তব্য করেন তিনি। খবর আনাদোলুর।

ট্রাম্প তার পোস্টে বলেন, ‘কানাডা অঙ্গরাজ্য না হয়েও অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায়।’ একই সঙ্গে মার্কিন কৃষিপণ্যের ওপর কানাডার উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তুলে তিনি বলেন, দেশটি বহু বছর ধরে মার্কিন কৃষকদের ওপর বিপুল পরিমাণ শুল্ক আরোপ করেছে। তার ভাষ্য, এখন আর তা চলতে দেওয়া হবে না।

এদিকে, বাণিজ্য বিরোধের জেরে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সিদ্ধান্ত কানাডাকে ‘ক্ষতিগ্রস্ত ও বিভক্ত’ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তিনি ওয়াশিংটনের পদক্ষেপকে ‘একটি ভুল হিসাব’ আখ্যা দিয়ে আগামী ৮ সেপ্টেম্বর থেকে সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের অঙ্গীকার করেছেন।

কার্নি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন কিছু দাবি তুলেছে, যা অটোয়ার পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে কানাডা ওয়াশিংটনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে বলেও জানান তিনি।

অন্যদিকে, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার কানাডার বিরুদ্ধে প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া একটি বাণিজ্য চুক্তি থেকে সরে যাওয়ার অভিযোগ করেছেন। তার দাবি, ওই চুক্তি কার্যকর হলে মার্কিন বাজারে কানাডার রপ্তানির ওপর শুল্ক আরও কমে যাওয়ার সুযোগ ছিল।

দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যে বাণিজ্য বিরোধ নতুন মাত্রা পেয়েছে। এর মধ্যেই কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সুবিধা নেওয়ার অভিযোগ তুলে ট্রাম্পের মন্তব্য দুই দেশের সম্পর্কের চলমান টানাপোড়েনকে আরও সামনে নিয়ে এসেছে।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৬,/রাত ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit