বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

হোয়াইট হাউসে চিঠি পাঠাল ওয়াগনার গ্রুপ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সমালোচিত ভাড়াটে সশস্ত্র গোষ্ঠী ওয়াগনারকে অপরাধী সংগঠন ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর কারণ জানতে চেয়ে শনিবার হোয়াইট হাউসে এক খুদে বার্তা পাঠিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। খবর রয়টার্সের। 

ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সহযোগী গোষ্ঠী হিসেবে কাজ করছে ওয়াগনার। সশস্ত্র গোষ্ঠীটিকে ‘আন্তর্জাতিক অপরাধী সংগঠন’ মনোনীত করার কথা শুক্রবার জানান মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি। তিনি বলেন, ‘এটি একটি অপরাধী সংগঠন, যা ব্যাপকভাবে নৃশংসতা এবং মানবাধিকার লঙ্ঘনের কাজে জড়িত।’ 

রয়টার্সের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যবসায়ী ইয়েভজেনি প্রিগোজিনের নিয়ন্ত্রণাধীন ওয়াগনার গ্রুপের প্রায় ৫০ হাজার যোদ্ধা ইউক্রেনে লড়াই করছে। এদের অন্তত ৮০ শতাংশকে রাশিয়ার কারাগার থেকে নিয়োগ দেওয়া হয়েছে।

ইউক্রেনে রুশ আগ্রাসন আরও জোরদারে প্রতিষ্ঠানটি রাশিয়ার মিত্র উত্তর কোরিয়া থেকেও অস্ত্র সরবরাহ করেছে বলে দাবি করেছে হোয়াইট হাউস। যদিও বিষয়টিকে পুরোপুরি অস্বীকার করে একে ভিত্তিহীন এবং গুজব বলছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওয়াশিংটন ২০১৭ সালে এবং গত ডিসেম্বরেও ওয়াগনার গ্রুপের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সংগঠনটির অস্ত্রের ওপর আধিপত্য কমিয়ে আনতে এ পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতোই সিরিয়া, লিবিয়া, সুদানসহ অন্যান্য কিছু দেশেও সক্রিয় থাকার দাবিতে ২০২১ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নও সংগঠনটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit