শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম

মার্কিনীদের মাঝে সাড়া ফেলেছে জেলেনস্কির মূর্তি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মূর্তি তৈরি করেন ব্রুকলিনের এক পণ্য ডিজাইন কোম্পানি। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর কয়েকদিন পরে জেলেনস্কি যেভাবে মিডিয়ার সামনে হাজির হয়েছিলেন তার আদলে এই মূর্তি তৈরি করা হয়। আর বিষয়টা এখন অ্যাকশন ফিগারে পরিণত হয়েছে। 

দুই সপ্তাহ আগে অর্থায়নের জন্য একটি Kickstarter প্রচারাভিযান শুরু করেছে। তারা ইউক্রেন প্রেসিডেন্টের মাটির মূর্তি তৈরি করেছে। যেখানে প্রেসিডেন্টকে অলিভ গ্রিন টি-শার্টে দেখা গেছে, সঙ্গে মুখে হালকা দাড়ি। যুদ্ধ শুরু হবার পর থেকে এই রূপেই মিডিয়ার সামনে ধরা দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ঠিক সেই আদলেই মূর্তিটি তৈরি করেছে মার্কিন সংস্থা।

মূর্তি বাজারে আনার সঙ্গে সঙ্গেই তা কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। মাত্র ৩ ঘণ্টার মধ্যে ওই মূর্তি বিক্রি করে ৩০ হাজার ডলার ব্যবসা করেছে সংস্থাটি। শেষ পাওয়া খবর অনুযায়ী বিক্রির পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ১ লাখ ২০ হাজার ডলার। 

সিয়াটেলের শিল্পী মাইক লিভিট জেলেনস্কির ৬ ইঞ্চির অ্যাকশন ফিগারের মূর্তিটি তৈরি করেছেন। FCTRY-এর প্রধান নির্বাহী এবং সৃজনশীল পরিচালক জেসন ফেইনবার্গ বলেছেন, আমরা জেলেনস্কিকে আমাদের প্রচারে অপ্রতিরোধ্য নায়ক হিসেবে ফ্রেম করেছি। তিনি এই মুহূর্তে একজন জনপ্রিয় নেতা, অনুপ্রেরণামূলক চরিত্র। তিনি একদিকে যেমন শক্ত অন্যদিকে নম্র। তিনি সব কিছুর বিপরীতে এমন এক চরিত্র যা সাধারণত রাজনীতিতে দেখা যায় না। তার নায়কোচিত ব্যক্তিত্বকে এই মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। সূত্র : আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit