শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

লিয়া শারমিন এর কবিতাঃ তৃষ্ণার্ত বাস

লিয়া শারমিন, ঢাকা।
  • Update Time : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২৩৬ Time View

 তৃষ্ণার্ত বাস

—————-

তৃষ্ণার্ত বাস হুমড়ি খেয়ে
রাস্তার গর্তে পান করছে পানি,
খানাখন্দ না থাকলে রাস্তায়
কি যে আজ করতো জানি !

ক্লান্ত হয়ে ছুটতো বুঝি
পড়তো গিয়ে নদীর তীরে,
কিম্বা ঐ মাঠ পেরিয়ে
ছুটে যেত বিলের ধারে।

যাত্রীরা সব পালিয়ে যেত
পাগল বাসের কান্ড দেখে,
উঠতো না কেউ এমন বাসে
জীবনটাকে বাজি রেখে।

তাই তো বলি গর্ত ভালো
হেলে দুলে ধীরে চলো।

 

কবি পরিচিতিঃ লিয়া শারমিন স্নাতক স্তরের একজন ছাত্রী। লেখালেখি করেন। কাব্য চর্চা করেন। জীবনের খন্ডচিত্র আঁকতে পারদর্শিনী লিয়া শারমিন এর লেখায় ফুঁটে উঠে জীবনবোধ, জীবনের গল্প, জীবনের কাব্য।

কিউএনবি/বিপুল/ ২২.০৭.২০২২/ রাত ১০.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit