বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ভারতের চরম ব্যাটিং বিপর্যয়, হারল বিশাল ব্যবধানে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরে বাঘ, বিদেশে বিলাই; এমন অবস্থা ক্রিকেটের মোড়ল দাবি করা ভারতের। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ধারাবাহিক জয়ে শিরোপা জিতে নেয় ভারত। এশিয়াকাপ শেষে অস্ট্রেলিয়া সফরে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেয়েছে ভারতীয় ক্রিকেট দল।

অস্ট্রেলিয়ার পার্থে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। দলীয় ৪৫ রানেই সাজঘরে ফেরেন প্রথম সারির ৪ ব্যাটসম্যান রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল ও স্রেয়াশ আইয়ার। 

পঞ্চম উইকেটে অক্ষর প্যাটেল ও লোকেশ রাহুল ৩৯ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙার পর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন ওয়াশিংটন সুন্দর, হারশিত রানা ও আর্শদীপ সিং। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে দিনে হাল ধরতে পারেননি দীর্ঘদিন পর খেলতে নামা জাতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ৮ রান করলেও কোহলি ফেরেন শূন্য রানে। ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান করে ভারত। 

সহজ টার্গেট তাড়া করতে নেমে ২৯ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করেঅস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার অধিনায়ক মিচেল মার্শ। ৩৭ রান করেন জশ ফিলিপ। 

আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে হবে দ্বিতীয় ওয়ানডে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৬ ওভারে ১৩৬/৯ (রোহিত ৮, গিল ১০, কোহলি ০, শ্রেয়াস ১১, আকসার ৩১, রাহুল ৩৮।

অস্ট্রেলিয়া: ওভারে ১৩১/৩ (মার্শ ৪৬, ফিলিপ ৩৭, রেনশ ২১)

ম্যান অব দা ম্যাচ: মিচেল মার্শ

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit