মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন ইসরায়েলে সরকার গঠনে তৃতীয় দফায় বৈঠকে নেতানিয়াহু ও আইজেনকোটের দল মার্কিন অবরোধ মানবে না ইরান, সব উপায়ে পাল্টা জবাবের হুঁশিয়ারি নেপালের পর্বতশৃঙ্গ জয় করে নামার পথে মার্কিন পর্বতারোহীর মৃত্যু

দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে বেশ কয়েকটি রুশ সামরিক উড়োজাহাজের অনুপ্রবেশ ঘিরে সাময়িক আতঙ্ক তৈরি হয়েছে। কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী পূর্ব সাগরের আকাশে মঙ্গলবারের এ ঘটনার পরপরই যুদ্ধবিমান ওড়ায় সিউল এবং উল্লুং দ্বীপের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করা হয়  

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) বিবৃতিতে জানানো হয়েছে, রুশ সামরিক উড়োজাহাজগুলো আকাশ প্রতিরক্ষা অঞ্চলে (কেএডিআইজেড) প্রবেশের আগেই তা শনাক্ত করা হয়। পরে সেগুলো উল্লুং দ্বীপের কাছাকাছি পৌঁছালে কৌশলগত পদক্ষেপ হিসেবে বিমানবাহিনীর এফ-১৫কে-সহ (F-15K) বেশ কয়েকটি যুদ্ধবিমান আকাশে ওড়ানো হয়। তবে রুশ উড়োজাহাজগুলো দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমা লঙ্ঘন না করেই পূর্ব সাগরের দিকে ফিরে যায়।

এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৫২ মিনিটের দিকে দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এবং উত্তর গিয়ংসাং প্রাদেশিক সরকার উল্লুং দ্বীপের বাসিন্দাদের ভূগর্ভস্থ স্থাপনা বা নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার জরুরি নির্দেশ দেয়। এতে দ্বীপবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে তিন মিনিট পরে উড়োজাহাজগুলো বিপজ্জনক এলাকা ছেড়ে গেছে জানিয়ে সেই সতর্কতা প্রত্যাহার করা হয় এবং পরে সামরিক বাহিনী আগের ঘোষণাটি সংশোধন করে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, কতটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে বা সেগুলো কোন মডেলের, তা তাৎক্ষণিকভাবে জানায়নি সিউল। প্রায় ৯ হাজার মানুষের বসবাসকারী উল্লুং দ্বীপে এ ঘটনায় কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

উল্লেখ্য, উল্লুং দ্বীপ ২০২২ সালেও বড় ধরনের আতঙ্কের মুখে পড়েছিল। সে সময় দুই কোরিয়ার উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া সাগরে ২০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং এর একটি দ্বীপটির দিকে এগিয়ে এলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে।  

এছাড়া এক সপ্তাহ আগেও গত ১৭ নভেম্বর একই জলসীমার আকাশে দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে বেশ কয়েকটি রুশ সামরিক উড়োজাহাজ সাময়িকভাবে প্রবেশ করেছিল। তখনো সেগুলোকে প্রতিহত করতে যুদ্ধবিমান ওড়ায় সিউল। একই দিন জাপানও মস্কোর কাছে কূটনৈতিক প্রতিবাদ জানায়; টোকিওর দাবি ছিল, সন্দেহভাজন দুটি রুশ উড়োজাহাজ দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলের আকাশসীমায় প্রবেশ করেছিল। 

কিউএনবি/অনিমা/২৪ নভেম্বর ২০২৬,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit