বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার অমর একুশে গ্রন্থমেলায় এ কে এম সুলতান মাহমুদ রচিত “মুখ ও মুখোশ” উপন্যাসের মোড়ক উন্মোচন উলিপুরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয়ের উদ্বোধন ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধংসের দাবি যুক্তরাষ্ট্রের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক  চোরাচালান মালামাল আটক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড? পরিসংখ্যানে কে এগিয়ে

পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে ফরম্যাটে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। তবে মিরপুরে এসে সে বৃত্ত ভেঙেছে দল, ৫ ম্যাচ পর মুখে হাসি ফুটেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখে।

তবে এই ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল মিরপুরের কালো পিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের অভাব ছিল না এ নিয়ে। মন্থর উইকেট নিয়ে টীকাটিপ্পনী কম হয়নি।

ম্যাচেও দেখা গেছে একই দৃশ্য। ১১ উইকেট নিয়েছেন স্পিনাররা। দুই দলের ব্যাটাররাই খাবি খেয়েছেন স্পিনে, এমনকি মিডিয়াম পেসেও রান করতে হাঁসফাঁস করেছেন ব্যাটাররা। দিনশেষে ম্যাচসেরার পুরস্কার উঠেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের হাতে। যার ফলে পিচ নিয়ে আলোচনা সমালোচনা বেড়েছে বৈ কমেনি একটুও।

ঠিক এই সময় বাংলাদেশ টেস্ট দলের ব্যাটার মুশফিকুর রহিম তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন, সেটাও এই ‘পিচ’ নিয়েই। তিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মা শা আল্লাহ। এই সুন্দর টার্ফ উইকেটে দারুণ একটা নেট সেশন কাটালাম।’ 

সেই ভিডিওতে শুধু পিচের ছবিই দেখিয়েছেন মুশফিক। নিজের চেহারা তো নয়ই, উইকেটটা কোন স্টেডিয়ামের, সেটাও দেখাননি তিনি। যার ফলে পোস্টটা বেশ করে রহস্য ছড়িয়ে যাচ্ছে।

তবে পোস্টের মন্তব্য বিভাগে নেটিজেনরা শূলে চড়িয়েছেন মিরপুরের উইকেটকে। এক ভক্ত তো বলেই বসলেন, ‘মুশিও ট্রল করতেছে ভাই’। তবে আদতে মুশফিক মিরপুরের উইকেটকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন কি না, তা জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit