মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ পাঁচ দেশ যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরানের ‘বিকল্প ব্যাংকিং নেটওয়ার্ক’ হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান, তিন তেলবাহী জাহাজে আগুন এস্তোনিয়ার সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধের দ্বারপ্রান্তে’ রাশিয়া, হুঁশিয়ারি মস্কোর ইসরায়েলি বোমাবর্ষণে কয়েক দশকের জন্য ‘বিষাক্ত ধ্বংসস্তূপে’ পরিণত হয়েছে গাজা দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় রুশ উড়োজাহাজ ঘিরে আতঙ্ক, উড়ল যুদ্ধবিমান বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড ঢাকাসহ ৮ জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

হাসিনাকে নিয়ে ‘চাঞ্চল্যকর তথ্য’ ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর জন্য শেখ হাসিনা হাইকোর্ট পর্যন্ত গেছেন। 

মাহমুদুল ইসলাম জানু বলেন, শেখ হাসিনা শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন। এমনকি হাইকোর্ট পর্যন্ত গেছেন। জিয়াউর রহমান কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন। তার কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি। হঠাৎ করে মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকা করার পেছনে শেখ হাসিনার এই দুরভিসন্ধি ছিল। 

তিনি বলেন, আমরা মুক্তিযোদ্ধারা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর ব্যাপারে কোনো বিরোধিতা না করি, কোনো বিদ্রোহ না করি। আমরা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর প্রতিবাদ না করি। এর জন্য ২০ হাজার টাকা ভাতা করেছেন। এ ঘটনা আমি খুবই ভালো করে জানি। না হলে এত টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হতো না। 

মাহমুদুল ইসলাম জানু বলেন, মুক্তিযোদ্ধা সংসদ একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক জিয়ার সমর্থনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। তাই আমরা জেলার ১৩টি উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের পক্ষ থেকে বিএনপিকে সমর্থন জানাচ্ছি। 

কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইসরাইলের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১৯ অক্টোবর ২০২৫,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit