রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার?

দৌলতপুরে বিজিবি ও পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক-২

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ২ জন আটক হয়েছে। বৃহস্পতিবার সকালে পৃথক স্থানে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তুল, ১টি মাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি ওয়ান শুটারগান ও ২ কেজি গাঁজাসহ মাহবুব ইসলাম (৫২) ও ফিরোজ খান (৫৬) কে আটক করা হয়।

পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃস্পতবিার (৯ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ডাংমড়কা গ্রামের মাহাবুল ইসলামের বাড়িতে দৌলতপুর থানা পুলিশ অভিযান চালায়। এসময় ১টি ওয়ান শুটার গানসহ মাহাবুল ইসলাম কে আটক করা হয়। সে গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

একইদিন সকাল সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মহিষকুন্ডি বিওপির দায়িত্বপূর্ণ হাতিশালা এলাকায় বিজিবি;র টহল দল অভিযান চালিয়ে ফিরোজ খান নামে এক মাদক কারবারীকে ২ কেজি গাঁজাসহ আটক করে। ফিরোজ খান রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত গ্রামের মৃত ফয়েজ মাস্টারের ছেলে।

অপরদিকে বুধবার (৮অক্টোবর) রাত ৮টার দিকে, একই ব্যাটালিয়নের চল্লিশপাড়া বিওপির বিজিবি সদস্যরা আলিমডোবা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তুল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করে।অস্ত্র ও মাদকসহ আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, গুলি এবং গাঁজাসহ ২জন আটক হলে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৫,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit