শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ঘুরতে গিয়ে ফেরা হলো না ৯ পর্যটকের, তামিলনাড়ুর ঘটনায় শোকাতুর মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোর জেলার ভালপারাই পাহাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন পর্যটক। শুক্রবার কেরালা থেকে আসা একটি পর্যটকবাহী ভ্যান পাহাড়ি রাস্তার একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাঁক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। 

এই ঘটনায় চালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, কোয়েম্বাটোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনার খবর শুনে আমি অত্যন্ত মর্মাহত। যারা স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, কেরালার মালাপ্পুরম জেলা থেকে আসা ১৩ জন যাত্রী নিয়ে ভ্যানটি ভালপারাই-পোল্লাচি পাহাড়ি রাস্তা দিয়ে নামছিল। পথে ১৩ নম্বর হেয়ারপিন বাঁকের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সুরক্ষা প্রাচীরে ধাক্কা দিয়ে সোজা গভীর খাদে গড়িয়ে পড়ে। 

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, পাহাড়ের নিচে পড়ে ভ্যানটি দুমড়েমুচড়ে সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ভালপারাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলেই সাতজন নারী ও একজন পুরুষসহ মোট আটজনের মৃত্যু হয়। পরে পোল্লাচি সরকারি হাসপাতালে আরও একজন মারা যান। নিহতদের মধ্যে মালাপ্পুরমের একটি স্কুলের শিক্ষকরা ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, যারা শিক্ষাসফরে ভালপারাই গিয়েছিলেন এবং ফেরার পথেই এই দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার পর পুলিশ ও দমকল বাহিনী স্থানীয়দের সহায়তায় উদ্ধারকাজ শুরু করে। খাদ থেকে দেহগুলো উদ্ধার করার পাশাপাশি আহতদের দ্রুত পোল্লাচি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কোয়েম্বাটোর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে চালকের বর্তমান অবস্থা এবং তিনি বেঁচে আছেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এ ঘটনায় বর্তমানে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৬,/সকাল ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit