রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্লাবের বাজে ফর্ম কাটাতে চুক্তিতে সায় নেই ফার্নান্দেসের সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন ইসরায়েলের ‌‘হবু প্রধানমন্ত্রী’ ‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে বৃষ্টিতে তলিয়ে গেছে আলুখেত পাকা ধান, বিপাকে চাষিরা যুক্তরাষ্ট্র ‘যুদ্ধে পরাজিত দেশ’, শর্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা হারিয়েছে: ইরান ইসরাইল নীতিতে রাহুলের সুরে নড়বড়ে ভারত জোট? আ.লীগের চরিত্র ব্যতীত বিশ্বের সবকিছু পরিবর্তনশীল: খন্দকার মারুফ মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্তের দাবি ইরানের, মুখ খুলল সেন্টকম ক্যালিফোর্নিয়ায় চলন্ত ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য লুট

মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকায় মরক্কো সীমান্তঘেঁষা স্পেনের ভূখণ্ড সেউতায় এক দিনে হাজার হাজার মানুষের নজিরবিহীন অনুপ্রবেশের পর সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে স্পেন সরকার। আন্তর্জাতিক সীমানা প্রাচীর ভেঙে ভূখণ্ডটিতে প্রবেশের চেষ্টাকালে পানিতে ডুবে ও বিশৃঙ্খলার মধ্যে পড়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সেউতার স্থানীয় কর্তৃপক্ষ কেন্দ্রীয় সরকারের কাছে জরুরি সহায়তার আবেদন জানালে মাদ্রিদ থেকে দ্রুত সশস্ত্র বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা সার্বিক পরিস্থিতি সশরীরে পর্যবেক্ষণ করতে শুক্রবার সেউতা পরিদর্শনে যাচ্ছেন। স্পেনের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সেউতার নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত রক্ষায় নিয়োজিত সিভিল গার্ডকে সহায়তা করতেই সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে। বৃহস্পতিবার হঠাৎ করেই মরক্কোর দিক থেকে শত শত মানুষ সীমানা প্রাচীর অতিক্রম করে এবং সাঁতরে সেউতায় প্রবেশ করতে শুরু করলে সীমান্ত ব্যবস্থাপনায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়।

সেউতায় সীমান্ত পাহারায় নিয়োজিত সিভিল গার্ড কর্মকর্তাদের সংগঠনের প্রধান রশিদ সবিহি চলমান পরিস্থিতিকে চরম বিশৃঙ্খলা হিসেবে বর্ণনা করে জানান, পুরো সীমান্ত ব্যবস্থা ভেঙে পড়েছে এবং কত হাজার মানুষ ভূখণ্ডটিতে ঢুকে পড়েছে তার নিখুঁত হিসাব করা আপাতত সম্ভব হচ্ছে না। অন্যদিকে উত্তর মরক্কোর মানবাধিকার কর্মীরাও ঘটনাটিকে একটি নজিরবিহীন সংকট হিসেবে অভিহিত করেছেন। কীভাবে তারাফাল সীমান্ত এলাকার নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে একসঙ্গে এত মানুষের ঢল নামল, তা খতিয়ে দেখা হচ্ছে।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৬,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit