মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

মাটিরাঙ্গায় মসজিদে ওজুখানার সংস্কার: টাইলস স্থাপন করে দিলেন পৌর বিএনপি সভাপতি শাহ জালাল কাজল।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৩০১ Time View
​জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির  মাটিরাঙ্গা পৌরসভাধীন নবীনগর জামে মসজিদের ওজুখানায় নিজস্ব অর্থায়নে আধুনিক টাইলস স্থাপন করে দিয়েছেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী শাহ জালাল কাজল।

​বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলের দিকে  কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় মুসল্লিদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় শাহ জালাল কাজল বলেন, “মসজিদ আল্লাহর ঘর। সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতা থেকেই আমি এই ক্ষুদ্র সেবাটুকু করার চেষ্টা করেছি। ধর্মপ্রাণ মুসল্লিদের ওজু করার সুবিধার্থে আগামীতেও এই মসজিদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করব।
এসময় নবীনগর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল আলী, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, পৌর বিএনপির ২নং ওয়ার্ডের পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. আব্দুল ওয়াব,নবীনগর সমাজ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলী  মিজান, সাবেক  নবীনগর সমাজ পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোহরম আলী  বাহার, সৈয়দ তসলিম উদ্দিন  সাবেক পৌর ছাত্রনেতা মো.শাহিন সহ মসজিদের ইমাম, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  পৌর বিএনপির অঙ্গ সহযোগা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​মসজিদ কমিটি সূত্রে জানা গেছে, নবীনগর জামে মসজিদের ওজুখানার অবস্থা দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ছিল। মুসল্লিদের ওজু করার ক্ষেত্রে কিছুটা দুর্ভোগ পোহাতে হতো। বিষয়টি নজরে আসলে পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজল ওজুখানাটি আধুনিকায়নের উদ্যোগ নেন এবং নিজস্ব তহবিল থেকে টাইলস ও আনুষঙ্গিক কাজের খরচ প্রদান করেন।

​মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, ওজুখানায় টাইলস স্থাপনের ফলে পরিবেশ যেমন সুন্দর হয়েছে, তেমনি মুসল্লিদের ওজু করতেও সুবিধা হবে। তারা শাহ জালাল কাজলের এই জনহিতকর কাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit