বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সাফ চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (০৩ এপ্রিল ২০২৬) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ৪-৩ গোলে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতেছে বাংলাদেশ দল।

নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। শুরু থেকে দুই দলই রক্ষণ ঠিক করে আক্রমণে যাওয়ার চেষ্টা করে। শেষ পর্যন্ত গোল করতে পারেনি কোনো দলই। বয়সভিত্তিক খেলা বলে অতিরিক্ত সময়ে গড়ায়নি ম্যাচ। সরাসরি টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়।টাইব্রেকারে ভারতের ঋষির নেওয়া শট ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল মাহিন। শুরুতেই সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। মুর্শেদ আলী প্রথম শটে গোল করলে বাংলাদেশ এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

ভারতের মোহাম্মদ আরবাশ লক্ষ্যভেদ করে স্কোর ১-১ করেন। এরপর চন্দন রায়ের গোলে বাংলাদেশ ২-১ স্কোর করে। ভারতের স্যামসন স্কোর করেন ২-২। ফাহিমের নেওয়া তৃতীয় শট লক্ষ্যভেদ হলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-২ গোলে। এরপর বিশাল যাদব স্কোর করেন ৩-৩। বাংলাদেশের স্যামুয়েল ক্রসবারে বল মারলে ভারত দারুণভাবে ফিরে আসে ম্যাচে। তবে পরের শটে ওমাং দোদং ক্রসবারের ওপর দিয়ে বল মারলে আবার ব্যাকফুটে চলে যায় ভারত।

যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভান নিয়েছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শটটি। ডান পায়ের নিখুঁত শট ভারতের গোলরক্ষককে ফাঁকি দিয়ে কাঁপিয়ে দেয় জাল। মালের জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে কয়েক হাজার বাংলাদেশি সমর্থক যখন উল্লাসে মেতে ওঠেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৬,/রাত ১২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit