মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

গাজায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা সিটিতে আকস্মিক একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়ার মর্মান্তিক ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আরও অন্তত ৪৫ জন আহত হয়েছেন। খবর আল-জাজিরার।

গাজার সিভিল ডিফেন্সের পক্ষ থেকে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, ‘সাডা’ বা ‘সুখ’ নামের ভবনটিতে হঠাৎ করেই রাতের আঁধারে কাঠামোগত ফাটল দেখা দিয়েছিল। এই ভবনটিতে অন্তত ১০০ জন বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে বসবাস করছিলেন। হঠাৎ ভবনটি ধসে পড়ায় বড় ধরনের এই প্রাণহানির ঘটনা ঘটে।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং দীর্ঘক্ষণ ধরে তীব্র চেষ্টা চালিয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে ২১ জনের মরদেহ উদ্ধার করেন। উদ্ধার কাজ শেষ হওয়ার পর সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের উদ্ধার অভিযান সমাপ্ত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit