নরসিংদী প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অব অনার ও দা’ফন-কা’ফনে বা’ধা প্রদানের ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মিছিলটি নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু হয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান খান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ হান্নান ভূঁঞা (সিনিয়র অ্যাডভোকেট ও সাবেক পিপি), সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নূরে আলম, পলাশ উপজেলার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরকার, শিবপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, বেলাব উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, মনোহরদী উপজেলার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, রায়পুরা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মহব্বত আলী, নজরুল ইসলাম ও নারী মুক্তিযোদ্ধা রাশিদা বেগমসহ বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।
বীর মুক্তিযোদ্ধা লস্কর আলীর সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবদুল মান্নান খান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ হান্নান ভূঁঞা (সিনিয়র অ্যাডভোকেট ও সাবেক পিপি), সদর উপজেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নূরে আলম এবং বেলাব উপজেলার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সরকার। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধে তাঁদের অসামান্য অবদান ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে তাঁদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার দায়িত্ব।
একজন স্বীকৃত বীর মুক্তিযোদ্ধার গার্ড অব অনার ও দা’ফন-কা’ফনে বা’ধা প্রদানের অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে দেশের কোথাও যেন বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও ধর্মীয় রীতি অনুযায়ী দা’ফন-কা’ফনে এ ধরনের বা’ধার সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নরসিংদী জেলা ইউনিট কমান্ডের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর ২০২৬ মৃত্যুবরণ করেন। তাঁর গার্ড অব অনার ও দা’ফন-কা’ফনে বা’ধা দেওয়ার অভিযোগ তুলে সংগঠনটি দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালনের আহ্বান জানায়। এরই অংশ হিসেবে নরসিংদীতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান, মর্যাদা এবং রাষ্ট্রীয় সম্মান প্রদানের পরিবেশ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করা হয়।
কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০