সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কমলালেবুর খোসা দিয়ে বানান সুগন্ধি সাবান ডিসেম্বর সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ। নরসিংদীতে মঈন খান এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া ‘গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে ঢুকবে না’ এমবাপ্পে-বেলিংহ্যাম-ডিওমান্ডের গোলে রিয়ালের দাপুটে জয় পুতিনকে ‘বাস্তব জীবনের ভিলেন’ বললেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী ব্যালন ডি’অরের ভোটে নির্দিষ্ট খেলোয়াড়কে সমর্থনের চাপ! সাফ চ্যাম্পিয়নশিপের আগে সাবেক তারকাদের ফুটবল উৎসব

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে জোনের আওতায়,সদর ইউনিয়ন পরিষদের ওয়াসু আনন্দবাজার এলাকায়  অসহায়  দুঃস্থ পাহাড়ী-বাঙালি  মানুষের মাঝে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৩০ জন অসহায় ও দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ১২০ জন পাহাড়ি এবং ১০ জন বাঙালি ছিলেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি এবং জোনের উপ-অধিনায়ক  মেজর আলতাফ মাহমুদ রুবেলের দিকনির্দেশনায় এ স্বাস্থ্যসেবা কর্মসূচি পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন- মাটিরাঙ্গা জোনের  মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. রাফিউর রহমান চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

স্থানীয়রা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত এলাকায় এ ধরনের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল মানুষের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ তৈরি হওয়ায় তারা উপকৃত হয়েছেন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পাহাড়ি-বাঙালি সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক আস্থা জোরদার করা এবং প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই আমাদের এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit