স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে নামিবিয়া। উইন্ডহোকে রোববার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল আফ্রিকার দেশটি।
জবাবে রান তাড়ায় ওপেনার লরেন স্টিনক্যাম্পের ৪২ রানের কার্যকর ইনিংস জয় সহজ করে দেয়। অধিনায়ক গেরহার্ড এরাসমাসও ৩০ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নামিবিয়া।
পুরো সিরিজে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন অধিনায়ক এরাসমাস। ২৬৩ রান ও ৪ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কার জিতেছেন তিনি। আর শেষ ম্যাচে ৯ ওভার বল করে ৪ উইকেট নেওয়া জেজে স্মিথ হয়েছেন ম্যাচসেরা। এদিকে আয়ারল্যান্ড এরই মধ্যে ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে বিশ্বকাপে জায়গা করে নিতে নামিবিয়াকে পেরোতে হবে কোয়ালিফায়ার প্লে-অফের বাধা।
কিউএনবি/আয়শা/০২ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:০৫