সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান

নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৮ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : নেত্রকোণায় জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ বরণ আবহমান গ্রাম-বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে করা হয়েছে। সকাল ৯টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

ঢাক-ঢোলের তালে তালে হাতি, ঘোড়া, ময়ূর ও লক্ষ্মী পেঁচার প্রতিকৃতি এবং নানা রঙের ব্যানার-ফেস্টুন মিছিলে যোগ করে এক ভিন্ন মাত্রা।“নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলাজুড়ে দিনব্যাপী ছিল উৎসবের আমেজ। ​বর্ণিল বৈশাখী শোভাযাত্রা ​গতকাল সকালে মোক্তারপাড়া মাঠের মুক্তমঞ্চে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়।

আলোচনা সভা ও মেলা উদ্বোধন ​সকাল ১০টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বৈশাখী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ​জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ​মো. তরিকুল ইসলাম, পুলিশ সুপার, নেত্রকোণা,​অ্যাডভোকেট নুরুজ্জামান নূরু, প্রশাসক, জেলা পরিষদ। ​​জেলা প্রশাসনের পাশাপাশি নেত্রকোণা জেলা শহরের মিতালী সংঘ, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী, মধুমাছি কচি-কাঁচার মেলা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে। এসব আয়োজনে বর্ণাঢ্য র্যালি, গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেতে ওঠে নেত্রকোণাবাসী।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit