বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

আন্দোলনের ভিডিও করায় মারধর, আহত তরুণের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

ডেস্ক নিউজ  : গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। 

গত কয়েক দিন ধরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছিল। সেই আন্দোলনে সক্রিয় ছিলেন তৌফিক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার আন্দোলন চলাকালে হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়। তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। 

পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার রাত ১১টায় তার লাশ নিজ এলাকায় পৌঁছলে কান্নায় ভেঙ্গে পড়েন স্বজন ও এলাকাবাসী। 

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৬,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit