আন্তর্জাতিক ডেস্ক : নিউ হ্যাম্পশায়ারের সিনেট আসনে জয়ের পথে ডেমোক্র্যাট ক্রিস পাপাস। জানুয়ারিতে যখন পাপাস শপথ নেবেন, তখন তিনি মার্কিন সেনেটে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী পুরুষ হিসেবে ইতিহাস গড়বেন।
২০১৩ সালে উইসকনসিনের সেনেটর ট্যামি বাল্ডউইন সংসদে নির্বাচিত প্রথম প্রকাশ্যে সমকামী ব্যক্তি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন।
নিউ হ্যাম্পশায়ারে নিজের জয় উদযাপন করছেন ক্রিস পাপাস। যেখানে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন যে, রাজ্যের ভোটারদের জন্য ‘আমি লড়াই করতে প্রস্তুত’।
এদিকে, যুক্তরাষ্ট্রে বিবিসি’র সহযোগী গণমাধ্যম প্রতিষ্ঠান সিবিএস নিউজের পূর্বাভাস অনুযায়ী, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে। এর মাধ্যমে তারা রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থেকে পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিচ্ছে তারা।
পূর্বাভাসে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা অন্তত ২১৮টি আসনে জয়ী হবে এবং রিপাবলিকানরা অন্তত ১৬০টি আসন পাবে।
কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৬,/সকাল ১০:৫৫