বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজ দেশের মানুষ একসময় তার ওপর বিরক্ত হয়ে উঠলে যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলে চলে যাবেন। শুধু তাই নয়, সেখানে প্রধানমন্ত্রীও হবেন। এমনই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইসরায়েলে তার জনপ্রিয়তা ৯৯ শতাংশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের অনুষ্ঠান ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’-এ টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরায়েলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি কখনো আমার ওপর বিরক্ত হয়ে যায়, তাহলে আমি ইসরায়েলে চলে যাব এবং প্রধানমন্ত্রী হব।’

একই সাক্ষাৎকারে ইসরায়েলকে দেওয়া মার্কিন সহায়তা বন্ধের কথাও জানান ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ বিষয়ে তার একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া বন্ধ করবে ওয়াশিংটন।

ট্রাম্পের ভাষ্য, ইসরায়েলের এখন আর এই সহায়তার প্রয়োজন নেই। তবে দেশটির প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলেও জানান তিনি।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘ইসরায়েলকে অর্থ দেওয়ার বিষয়ে নেতানিয়াহু ও আমার একটি চুক্তি হয়েছে। আমরা ইসরায়েলকে বছরে ৪ বিলিয়ন ডলার দিই। কয়েক মাস আগেই আমরা সহায়তা বন্ধ করার বিষয়ে একমত হয়েছি। চলতি বছরের শেষ নাগাদ আমরা ইসরায়েলকে অর্থ দেওয়া বন্ধ করব। তবে তাদের প্রয়োজন হলে আমরা সহায়তা করব।’

ইসরায়েলকে অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি নিয়ে কিছু ডেমোক্র্যাট ও বামপন্থী রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনা করছেন বলেও দাবি করেন ট্রাম্প। এ সময় মিশিগানের সিনেটর পদপ্রার্থী আব্দুল এল-সায়েদের প্রসঙ্গও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। এ নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে কংগ্রেসে প্রথম বড় ধরনের রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে এ নির্বাচনের ফলাফলে।

সূত্রঃ এনডিটিভি 

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৬,/সকাল ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit