বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View

বিনোদন ডেস্ক : ৮৪ বছর বয়সেও কাজের ব্যস্ততায় বিরতি নেই বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের। একের পর এক কাজ সামলানোর পাশাপাশি শরীরচর্চার অভ্যাসও ফিরিয়ে আনার চেষ্টা করছেন তিনি। তবে বয়সের সঙ্গে পাল্লা দিয়ে কাজের চাপ সামলানো যে সহজ হচ্ছে না, সেটিই এবার নিজের ব্লগে তুলে ধরেছেন বলিউডের ‘শাহেনশাহ’।

সম্প্রতি নিজের ব্লগে অনিদ্রা, শারীরিক চর্চা এবং ব্যস্ত জীবনযাপনের নানা সমস্যার কথা জানিয়েছেন অমিতাভ। সোমবার (২ নভেম্বর) ব্লগে লেখার সময় অক্ষরের আকার ছোট-বড় করা নিয়ে সমস্যায় পড়ার কথা জানান তিনি। কীভাবে এই সমস্যার সমাধান করবেন, তা বুঝতে পারছেন না বলেও উল্লেখ করেন।

অমিতাভ লেখেন, ‘ব্লগ লেখার সময়ে অক্ষরের আকার নিয়ে সমস্যায় পড়ছি। কেউ যদি জানেন কীভাবে ঠিক করতে হয়, তাহলে বুঝিয়ে দেবেন। গুগলে খুঁজেও নির্দেশগুলো বুঝতে পারিনি।’

এরপর নিজের ঘুমের সমস্যার কথাও তুলে ধরেন অভিনেতা। আগের রাতে ব্লগ লেখা উচিত ছিল, এমন চিন্তা মাথায় ঘুরতে থাকায় স্বাভাবিক সময়ের আগেই ঘুম ভেঙে যায় তাঁর। আবার ঘুমিয়ে পড়ার জন্য নানা পদ্ধতি অবলম্বন করেও বিশেষ লাভ হয়নি।

শেষ পর্যন্ত স্বাভাবিক উপায়েই ঘুমানোর চেষ্টা করেন অমিতাভ। কম্বলের মধ্যে নিজেকে মুড়ে ভ্রূণের মতো গুটিসুটি মেরে শুয়ে পড়েন। এতে যদি কিছুটা ঘুম আসে, সেই আশাই করেছিলেন তিনি।

সকালের অভিজ্ঞতা নিয়েও ব্লগে লিখেছেন অভিনেতা। বারবার হাই ওঠার প্রসঙ্গ টেনে শরীরে অক্সিজেনের প্রয়োজনের কথা উল্লেখ করেন তিনি। তবে হাই উঠলেও পর্যাপ্ত ঘুম হচ্ছে না বলে জানান অমিতাভ।

শুধু ঘুমের সমস্যাই নয়, শরীরচর্চার অভ্যাসেও ছেদ পড়েছে তাঁর। নিজের মনের ইচ্ছা আর শরীরের সীমাবদ্ধতার কথা তুলে ধরে অমিতাভ লেখেন, ‘মন বলে, হ্যাঁ, পারব। কিন্তু শরীর বলে, একটু থামো বন্ধু!’

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৬,/রাত ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit