মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী ভাষা ও দক্ষতা প্রশিক্ষণে মিলবে বিনা খরচে ইতালি যাওয়ার সুযোগ: মাহদী আমিন

করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

বিনোদন ডেস্ক : একসঙ্গে পরিচালক করণ জোহরের আড্ডায় অভিনেত্রী কারিনা কাপুর খান ও অভিনেতা সাইফ আলি খান। ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের চতুর্থ পর্বে দেখা যাবে এ বলিউড তারকা দম্পতিকে। বুধবার (৪ নভেম্বর) মুক্তি পাওয়ার কথা শেষ পর্বের। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সেই অনুষ্ঠানের ঝলক।

অনুষ্ঠানের শুরুতেই করণ জোহরকে খোঁচা দিতে ছাড়েননি বন্ধু কারিনা কাপুর। শেষ সিজনের কথা শুনে এখন পর্যন্ত অতিথিরা দুঃখপ্রকাশ করেছেন। সবাই করণকে এ অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে বলছেন। কিন্তু কারিনা কাপুর তার চেনা কায়দায় বলেন, ‘আমি খুব খুশি হয়েছি এবং স্বস্তি পেয়েছি। এবার আর আমাদের বারবার ‘কফি উইথ করণ’-এ আসতে হবে না।’

কারিনার এমন মন্তব্যে পাল্টা রসিকতা করেন করণ জোহর। পরিচালক বলেন, ‘অনুষ্ঠানের শেষ সিজন নিয়ে তোমার এই সংবেদনশীলতার জন্য ধন্যবাদ!’অন্যদিকে, এই অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ পরিবেশের সঙ্গে সাইফকে খুব একটা মানানসই লাগে না বলেই মনে করেন অনেকে। এবার নিজেই সে কথা মেনে নিলেন অভিনেতা। স্ত্রী ও করণের কথোপকথনের মাঝখানে বলে উঠলেন, এই অনুষ্ঠানে নিজেকে তার ‘বেমানান’ মনে হয়।    

অনুষ্ঠানের ঝলকে দেখা গেছে, অভিনেত্রী কারিনা কাপুরকে একটি মজার প্রশ্ন করেছেন করণ জোহর। বর্তমান বলিউডের অভিনেতাদের মধ্যে এক নম্বরে কাকে রাখবেন তিনি? উত্তর অবশ্য ঝলকে প্রকাশ করা হয়নি। তবে স্ত্রীর জবাব শুনে সাইফের মন্তব্য— অন্য অভিনেতাদের প্রশংসাও করতে পারো তুমি।

এমনই নানা হাসির মুহূর্ত ধরা পড়েছে এ পর্বের ঝলকে। তারকা সন্তানদের প্রসঙ্গও উঠে আসে এবং তা নিয়ে হাসাহাসিও করেন তারা। বলিউডে তারকা সন্তানদের সুযোগ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে পড়েছেন করণ জোহর। তার প্রযোজনায় একাধিক তারকা সন্তান অভিনয়ের সুযোগ পেয়েছেন। সেই প্রসঙ্গেই সাইফও একটি খোঁচা দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit