বিনোদন ডেস্ক : ভালোবাসার মানুষের সঙ্গেই ৩৬তম জন্মদিন পালন করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে। টালিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিনে রোম্যান্টিক পোস্ট শেয়ার করলেন স্বামী রাজ চক্রবর্তী। সোশাল মিডিয়ায় শুভশ্রীর হাসিমুখের সুন্দর ভিডিও শেয়ার করে নেপথ্যে অ্যাশ কিং-এর গান জড়িয়ে রাজ লিখেছেন—‘শুভ জন্মদিন আমার ভালোবাসা’। হাতে লাল গোলাপ আর মুক্তঝরা হাসিতেই মন কাড়লেন শুভ।
দারুণ লুকে ক্যাজুয়াল স্টাইলিশ শুভশ্রী
জন্মদিনের উদযাপনে শুভশ্রীর পোশাক ও রূপসজ্জা নজর কেড়েছে অনুরাগীদের।ভিডিওতে দেখা যাচ্ছে, শুভশ্রীর পরনে রয়েছে একটি চেকড প্রিন্টের কলার দেওয়া স্টাইলিশ ড্রেস, যার ফ্রন্ট-কাট ও কোমরবন্ধের ডিজাইন তাকে এক মার্জিত ও ক্যাজুয়াল লুক দিয়েছে। ডার্ক লিপস্টিক, কানে স্টেটমেন্ট ইয়াররিংস এবং খোলা চুলে অত্যন্ত উজ্জ্বল ও সাবলীল দেখাচ্ছিল অভিনেত্রীকে। এক হাতে বড় লাল গোলাপের তোড়া নিয়ে তার মুখের সেই মিষ্টি হাসি নেটপাড়ার মন জয় করে নিয়েছে।
সম্প্রতি দেশু৭-এর প্রচার চলাকালীন দেব ও শুভশ্রীর মধ্যে দূরত্ব তৈরির গুঞ্জন রটে। জন্মদিনে রাজের এমন ভালোবাসার লাল গোলাপের তোড়া উপহার স্পষ্ট করে দেয়— এই দম্পতির সংসারে দূরত্ব তো দূরের কথা, ভালোবাসার বাঁধন আরও পোক্ত হয়েছে। এদিন নায়িকার জন্য় পার্টির আয়োজন করেছিলেন রাজ। বন্ধুদের সঙ্গে আনন্দ-ফুর্তিতে কাটল জন্মদিনের রাত। জন্মদিনের এই বিশেষ দিনে অনুরাগী থেকে শুরু করে সহ-শিল্পীরাও শুভশ্রীকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/০৩ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:৪৩