বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

ইতিহাসে প্রথমবার একসঙ্গে মার্কিন সিনেটের দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশটির ২৩৫ বছরের ইতিহাসে সিনেটে প্রথমবারের মতো একই সময়ে দায়িত্ব পালন করবেন তিন কৃষ্ণাঙ্গ নারী। 

ইলিনয়ের লেফটেন্যান্ট গভর্নর জুলিয়ানা স্ট্র্যাটন সিনেট নির্বাচনে জয়ী হওয়ায় এই ঐতিহাসিক মাইলফলক তৈরি হতে যাচ্ছে। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর তিনি সিনেটর লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকসের সঙ্গে যোগ দেবেন।

অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডন ট্রেসিকে পরাজিত করে জয় পান ডেমোক্র্যাট প্রার্থী স্ট্র্যাটন। এর মধ্য দিয়ে মার্কিন সিনেটে কৃষ্ণাঙ্গ নারীদের প্রতিনিধিত্ব আরও বাড়ল।

এর আগে, ২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ২০২৫ সালে দায়িত্ব গ্রহণ করেন লিসা ব্লান্ট রচেস্টার ও অ্যাঞ্জেলা অলসুব্রুকস। তারাই প্রথম দুই কৃষ্ণাঙ্গ নারী, যারা একই সময়ে মার্কিন সিনেটে দায়িত্ব পালন শুরু করেন। এবার স্ট্র্যাটনের অন্তর্ভুক্তিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে তিনে।

যুক্তরাষ্ট্রের সিনেটের ইতিহাস ২৩৫ বছরেরও বেশি পুরোনো। এত দীর্ঘ সময়ে এই প্রথম একই সঙ্গে তিন কৃষ্ণাঙ্গ নারী দেশটির উচ্চকক্ষের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্ট্র্যাটন হবেন মার্কিন সিনেটে দায়িত্ব পালনকারী ষষ্ঠ কৃষ্ণাঙ্গ নারী। পাশাপাশি ইলিনয় অঙ্গরাজ্য থেকে নির্বাচিত দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী সিনেটরও হবেন তিনি।

এর আগে, ১৯৯২ সালে ইলিনয় থেকেই ক্যারল মোসলি ব্রাউন প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন সিনেটে নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৬ সালে কমলা হ্যারিস দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সিনেটে নির্বাচিত হন। পরে ২০২৩ সালে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ল্যাফনজা বাটলারকে সিনেটর হিসেবে নিয়োগ দেন। তবে তিনি নির্বাচনের মাধ্যমে ওই পদে আসেননি।

স্ট্র্যাটনের নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ইলিনয় অঙ্গরাজ্যও নতুন একটি ইতিহাস গড়তে যাচ্ছে। সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ও জুলিয়ানা স্ট্র্যাটন একই সময়ে দায়িত্ব পালন করলে ইলিনয় হবে প্রথম অঙ্গরাজ্য, যেখান থেকে একই সঙ্গে দুজন অশ্বেতাঙ্গ নারী মার্কিন সিনেটে প্রতিনিধিত্ব করবেন।

যুক্তরাষ্ট্রের আইনসভায় নারী ও কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর প্রতিনিধিত্বের ক্ষেত্রে এই ঘটনা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাসে সীমিত প্রতিনিধিত্বের পর এবার একই সময়ে তিন কৃষ্ণাঙ্গ নারীর সিনেটে উপস্থিতি নতুন এক দৃষ্টান্ত তৈরি করতে যাচ্ছে।

সূত্র: অ্যাক্সিওস, সিএনএন

কিউএনবি/অনিমা/০৪ নভেম্বর ২০২৬,/সকাল ১১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit