শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৮৮ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি  :  নওগাঁর আত্রাইয়ে বাসা থেকে ডেকে নিয়ে মো:  নাহিন আহমেদ (১৯) নামের এক কলেজ ছাত্রকে অপহরণের পর পরিত্যক্ত ইটভাটায় নিয়ে হাত-পা থেঁতলে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালিয়েছে একদল সন্ত্রাসী। এসময় তার সাথে থাকা দামী ‘আইফোন ১৫ প্রো’ মোবাইল এবং নগদ অর্থসহ মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। আহত নাহিন আত্রাইয়ের সাহেবগঞ্জ গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে এবং রাজশাহী সিটি কলেজের ছাত্র।​পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে রাজশাহী থেকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনযোগে মায়ের সাথে আত্রাইয়ে গ্রামের বাড়িতে আসে নাহিন। সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকার দিকে সে বাড়ির বাইরে বের হলে তার পরিচিত দুই বন্ধু ‘নদীর তীরে ঘুরতে যাওয়ার’ কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
​নাহিন নদীর তীরে পৌঁছানো মাত্রই সেখানে আগে থেকে ওত পেতে থাকা মামুন ও মান্নানসহ ৫-৬ জন সন্ত্রাসী তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যায়। সেখানে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলা চালায়। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে আঘাত করলে নাহিনের থুতনির নিচে গুরুতর জখম হয়। এছাড়া লোহার রড, হাতুড়ি ও ইট দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে দেয় এবং দুই পাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয় সন্ত্রাসীরা।​নাহিনের আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে যন্ত্রণায় কাতরাচ্ছেন। তার শরীরে ও পায়ে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
​আহত ছাত্রের পরিবার এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করেছে। থানায় বর্তমানে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তারা অবিলম্বে ছিনতাইকৃত মালামাল উদ্ধারসহ মূল অভিযুক্ত মামুন ও মান্নানসহ সকল হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।​এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম জানান, “বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit